PaidVerts

Monday, April 11, 2016

আবার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রিয়াংকা

বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। 
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র জন্য জিতেছেন পিপল’স চয়েস এ্যাওয়ার্ড, পুরস্কার দিতে উঠেছেন অস্কার মঞ্চে। এখন অভিনয় করছেন হলিউডের ‘বেওয়াচ’ চলচ্চিত্রে। তাই তাকে নিয়ে ভারতীয়রা দারুণ গর্বিত। তবে দেশের চলচ্চিত্রের পাশাপাশি বিদেশী টিভি সিরিয়ালে খোলামেলা অভিনয়ের কারণে সমালোচিতও হয়েছেন তিনি। তবে মোটের ওপর নিজের ক্যারিয়ার নিয়ে দারুণ খুশি প্রিয়াঙ্কা। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাত খুন মাফ’ চলচ্চিত্রে সবচেয়ে স্মরণীয় অভিনয়ের জন্য দাদাসাহেব ফালকে এ্যাওয়ার্ড জেতেন। আবার এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেতে যাচ্ছেন তিনি। ১৪৭তম দাদাসাহেব ফালকে জয়ন্তীতে প্রিয়াঙ্কাকে বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার দিচ্ছে দাদাসাহেব ফিল্ম ফাউন্ডেশন। জানা গেছে আগামী ২৪ এপ্রিল মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের রথি-মহারথিদের উপস্থিতিতে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। চলতি বছর পদ্মশ্রী খেতাবও পেয়েছেন প্রিয়াঙ্কা।

No comments:

Post a Comment